মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি
সদর হাসপাতালকে জনবল ও আধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ করা— পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দুর্নীতি নির্মূলসহ। ঠাকুরগাঁও এ মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে মির্জা আলমগীর বদ্ধ পরিকর।
বিমানবন্দর চালুর উদ্যোগ, ভাঙা রাস্তাঘাট-ড্রেনেজ মেরামত, অরক্ষিত লেভেল ক্রসিং ও প্ল্যাটফর্ম নিরাপদ করা— টিকিট কালোবাজারি বন্ধ।
ছোট-মাঝারি উদ্যোক্তাদের সহজ ঋণ, নতুন শিল্প আনা, চাঁদাবাজি দমন— যুবকেরা কাজ পাবে নিজের জেলাতেই।
সরকারি বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন; মেয়েদের পড়াশোনা ও নিরাপদ যাতায়াতে বিশেষ সহায়তা।
ফসলের ন্যায্য দাম, আধুনিক সেচ ও সংরক্ষণ; টাঙ্গন নদীকে উদ্ধার— দখল-দূষণ বন্ধ।
জমি-নিবন্ধনসহ সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছ করা; গ্রাম- শহর জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিস্তৃত।
মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা; পুনর্বাসন ও খেলাধুলা-সংস্কৃতির মাধ্যমে তরুণদের সামনে ইতিবাচক পথ।